Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পূবাইলে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা স্ট্রোকে মৃত্যু।

Reporter Name / ৪৬৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:রাকিব ইসলাম. 

গাজীপুর মহানগরের পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে দরজা কেটে উদ্ধার করা হয়েছে এক গার্মেন্টস শ্রমিকের লাশ। মৃত ব্যক্তির নাম শংকর চন্দ্র বালা (৫৩)। তিনি বরিশাল নগরীর আগরপুর রোড এলাকার দয়নন্দ বালার ছেলে। জানা যায়, শংকর চন্দ্র বালা পূবাইল এলাকার এ অ্যান্ড এ ট্রাউজার লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি হাড়িবাড়ির টেক এলাকার একটি চারতলা ভবনের একটি পকেট রুম ভাড়া নেন। পাশের রুমের ভাড়াটিয়া জানান, আমি ডে শিফটে কাজ করি, আর উনি নাইটে। ফলে দেখা হতো না। আজ দুপুরে বাসায় খেতে এসে পাশের রুম থেকে দুর্গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে জানাই।

বাড়ির মালিক শাহজাহান ভুইয়ার স্ত্রী খোরশেদা পারভিন সিমা বলেন, “রবিবার দুপুরে কারখানা থেকে কিছু কর্মী এসে দরজা বন্ধ পায় এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশে খবর দিই। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রেশিয়ানের সহায়তায় ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে ভেতরে প্রবেশ করে শংকর চন্দ্র বালার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, “ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শংকরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category