Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূবাইলে নুরুজ্জামান মৃধার ঈদ উপহার বিতরণ।

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি :খসরু মৃধা 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বুধবার (১৮ মার্চ) সকালে নিজ বাসভবনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় তিনি ৩৯নং ওয়ার্ডের প্রায় ১৫০০ জন অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন। এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বলেন, “জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই আয়োজন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত পাশের অসহায় মানুষের খোঁজখবর নেওয়া। ঈদ শুধু নিজের আনন্দের জন্য নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই এই উৎসবের প্রকৃত তাৎপর্য সার্থক হয় বলে তিনি মন্তব্য করেন।

উপহার নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো দুর্যোগ বা উৎসবে নুরুজ্জামান মৃধাকে তারা পাশে পান। ১৫০০ জন মানুষের এই বিশাল আয়োজনে সুশৃঙ্খলভাবে উপহার পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি সোলেমান সরকার ও আলী আহমদ, থানা বিএনপি সদস্য কাজী আবু বক্কর সিদ্দিক, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ, কৃষক দল নেতা বিল্লাল মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সাত্তার হোসেন, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান সাঙ্গুন, এবং জিয়া স্মৃতি সংসদ গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক আলাআমিন হোসেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব নুরুজ্জামান মৃধা গাজীপুর মহানগর কৃষক দলের ১ নং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category