Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নতুন সংসদীয় আসন দ্রুত গেজেট প্রকাশের দাবিতে গাজীপুরে উত্তাল রাজপথ।

Reporter Name / ৪০৩ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি :রাকিব ইসলাম 

– গাজীপুর সিটি করপোরেশনে সদ্য ঘোষিত ৬টি সংসদীয় আসন দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের রাজপথ। এ দাবিতে শনিবার পূবাইল থানার মিরের বাজার চৌরাস্তায় প্রতিবাদ জনসভার আয়োজন করেছে পূবাইল সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদ।

গত বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক প্রাক-কর্মশালায় বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ কর্মসূচির ঘোষণা দেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৫ থেকে ৭ দিনের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র করে নতুন ৬ আসনকে আবার পূর্বের ৫ আসনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “পূবাইল থানার জনগণকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আমরা গাজীপুর সিটিতে থাকতে চাই, কালীগঞ্জে যেতে চাই না।”

গত বুধবার রাতেই পূবাইলের মিরের বাজার থেকে মাজুখান বাজার হয়ে কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মার্কেট পর্যন্ত এক বিশাল মিছিল বের হয়। এ সময় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান খান সোহাগ।

পূবাইল সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ বলেন, “গাজীপুর-৬ আমাদের গণতান্ত্রিক অধিকার ও দীর্ঘদিনের দাবি। কেউ এটি কেড়ে নিতে চাইলে রাস্তাতেই জবাব দেওয়া হবে।”

পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি সতর্ক করে বলেন, “আইনি লড়াইয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এখন শুধু গেজেট প্রকাশ বাকি। ষড়যন্ত্র চলছে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান—‘ছয়-নয়’ খেলা যেন কেউ করতে না পারে।”

পরিষদের নেতারা জানিয়েছেন, শনিবারের জনসভায় গাজীপুর-৬ আসন বহাল রাখতে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category