Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ।

Reporter Name / ৬৮০ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেশ কয়েকজন বিশ্বনেতার সাক্ষাৎ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ মোট ২০ জন নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে জানান, বিশ্বনেতারা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া, ড. ইউনূসও তাঁকে ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ড. ইউনূস ছাত্র আন্দোলনে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মুক্তির জন্য ধন্যবাদ জানান।

বাকুতে ড. ইউনূস আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাঁদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো, এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু উল্লেখযোগ্য।

ড. ইউনূস চার দিনের সরকারি সফরে বাকুতে অবস্থান করছেন এবং কপ ২৯ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। সম্মেলনটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত, যার মূল লক্ষ্য জলবায়ু সংকটের মোকাবেলায় দরিদ্র দেশগুলোর জন্য আরও অর্থসহায়তা নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category