Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চাঁদপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেয়ার আহমেদ।

Reporter Name / ৪৬৪ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক পেয়ার আহমেদ। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০ (১) ধারা অনুযায়ী তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় প্রয়োজনে এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

নতুন উপাচার্য হিসেবে পেয়ার আহমেদ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category