স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুর, ০৩ জানুয়ারি ২০২৬: গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছয়টি রাজনৈতিক দলের প্রার্থী বৈধভাবে মনোনয়ন পেয়েছেন। গতকাল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার এ তালিকা চূড়ান্ত করেন।
নির্বাচনি এলাকা নম্বর ১৯৮ গাজীপুর-৫ এর জন্য মনোনয়ন জমাদানের সময়সীমা শেষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের স্বাক্ষরিত ফরম-৪ অনুযায়ী মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন এ. কে. এম. ফজলল হক মিলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান, জনতার দলের প্রার্থী মোঃ আজম খান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আইএফবি) এর প্রার্থী মো: আল আমিন দেওয়ান, গণফোরামের প্রার্থী মোঃ কাজল ভূঞা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ খায়রুল হাসান।
প্রার্থীদের সকলের স্থানীয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা কার্যালয়ে প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশব্যাপী প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।