Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

Reporter Name / ২১৯ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টর:শাকিল মোল্লা 

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. শওকত হোসেন সরকারকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তার এই নিয়োগের মধ্য দিয়ে গাজীপুরে নতুন করে প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলো।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া অথবা পরবর্তীতে কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. শওকত হোসেন সরকার পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে তিনি সিটি কর্পোরেশনের মেয়র যেসব ক্ষমতা প্রয়োগ করতেন, সেই সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী ভাতাও গ্রহণ করবেন।

মো. শওকত হোসেন সরকার বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন রাজনৈতিক নেতার এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ পাওয়ায় গাজীপুরের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলের লোকজন তার এই নিয়োগকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন।

একই প্রজ্ঞাপনে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন যেমন—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category