Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাজীপুরে বিলের মধ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান।

Reporter Name / ৪২৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:রাকিব ইসলাম 

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কয়ের ও ভাইরাল খাতিয়া ব্রিজ এলাকায় অর্ধশতাব্দী পর আজ শুক্রবার আবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায় হাজারো দর্শক।

মাদককে না বলি—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নৌকা বাইচের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনও করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক দল, আর ঢাকঢোলের তালে তালে নৌকা চালনার দৃশ্য উপভোগ করতে নদীপাড়ে মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিএসটিআই বিভাগীয় প্রধান মাজহারুল হক কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন (শাহিন)।নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন শহিদুল হক সোহেল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট সোলেমান মোল্লা, আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক হান্নান ভুঁইয়া,জহির উদ্দিন মোল্লা এবং নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক জুয়েল,পর্যটন পুলিশের উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস প্রমুখ।
দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।বিলের দুই ধারে এক অভূতপূর্ব নারী পুরুষের মিলনমেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।উৎসবমুখর পরিবেশ দেখে আনন্দে মেতে উঠে খাতিয়া ও কয়েরের জনগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category