Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

গাজীপুরের টঙ্গী ৪৯ নম্বর ওয়ার্ড এখন শিশুশ্রম মুক্ত।

Reporter Name / ৪৬৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা 

জেলা প্রশাসকের আনুষ্ঠানিক ঘোষণা, শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের ফল

গাজীপুর, ০৩ সেপ্টেম্বর ২০২৫:
গাজীপুর জেলার টঙ্গী এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে “শিশুশ্রম মুক্ত ওয়ার্ড” ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব নাফিসা আরেফীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুশ্রম শুধু শিশুদের মৌলিক অধিকার হরণ করে না, বরং তাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দেয়। ৪৯ নম্বর ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত ঘোষণার মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হয়েছে, যা অন্যান্য ওয়ার্ডের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন,
“এই অর্জনকে টেকসই করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়নে কাজ করে আসছেন। তাদের আরবান প্রোগ্রামের অন্যতম প্রধান লক্ষ্য ছিল এই এলাকা থেকে শিশুশ্রম দূর করা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ৪৯ নম্বর ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত করতে অবদান রাখা সকলকে ধন্যবাদ জানান এবং গাজীপুরের অন্যান্য এলাকাকেও শিশুশ্রম মুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category