Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাজীপুরের কালীগঞ্জে দড়িপাড়া৪০০ লিটার চোলাই মদসহ নারী আটক।

Reporter Name / ৬৫০ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা.

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে রাফায়েল দরেছের বাড়িতে অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত নারী ববি গমেজ (৩৫) দীর্ঘদিন ধরে তার স্বামী উজ্জ্বল দরেছের সঙ্গে মদ তৈরি ও বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ দল অভিযানে অংশ নেয়। পুলিশ ঘর তল্লাশি করে ১০ লিটার ২৫টি প্লাস্টিক জার, ৫টি ২০ লিটারের প্লাস্টিক জার এবং ৪০টি আধা লিটারের পেকেটসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে। এ ছাড়াও, বাড়ির ছাদে ও টয়লেটের ভেতর থেকে ৬ ড্রাম মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ও উপকরণের মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, অভিযানের সময় ববি গমেজকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে মদ তৈরি ও বিক্রির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে।

এই অভিযানের ফলে এলাকায় মাদক বিরোধী কার্যক্রমে আরও জোরালো প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category