Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কালীগঞ্জে প্রতারণা মামলায় তিন জনের কারাদণ্ড।

Reporter Name / ৪০৯ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধি :পনির খন্দকার

গাজীপুরের কালীগঞ্জে প্রতারণা মামলায় তিনজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২ এই আদেশ প্রদান করেন।

জানা যায়, পৌরসভার মুনশুরপুর গ্রামের মো. জামান মিয়া একটি জমি বিক্রির জন্য রহিমা বেগমকে প্রস্তাব দেন। উভয়পক্ষের মধ্যে আলোচনা করে জমির মূল্য ৯,৪০,০০০ টাকা নির্ধারণ হয় এবং জমির কোরআনী হেবা দলিল রেজিস্ট্রি করা হয়। কিন্তু পরবর্তীতে রহিমা বেগম আবিষ্কার করেন, জামান মিয়া ভুল দাগের জমি রেজিস্ট্রি করেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি, রহিমা জামান মিয়ার কাছে জমি ফেরত দাবি করলে জামান তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ ঘটনায় রহিমা বেগম আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।

জামিনের জন্য আবেদন করলেও আদালত তা বাতিল করে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category