Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

Reporter Name / ৩৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পাসের হার ৭৭.৭৮%, যা গত বছরের ৭৮.৬৪% থেকে কমেছে ০.৮৬%। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন। ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হয়েছে।ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন
এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। আর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিভিন্ন বোর্ডের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং পাসের হার প্রকাশ করা হয়েছে। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪৮,৫৪৮ জন, রাজশাহী বোর্ডে ২৪,৯০২ জন, কুমিল্লা বোর্ডে ৭,৯২২ জন, যশোর বোর্ডে ৯,৭৪৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১০,২৬৯ জন, বরিশাল বোর্ডে ৪,১৬৭ জন, সিলেট বোর্ডে ৬,৬৯৮ জন, দিনাজপুর বোর্ডে ১৪,২৯৫ জন, ময়মনসিংহ বোর্ডে ৪,৮২৬ জন, মাদরাসা বোর্ডে ৯,৬১৩ জন, এবং কারিগরি বোর্ডে ৪,৯২২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category