Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও দুর্নীতি দমন কমিশন, আঞ্চলিক কার্যালয়, গাজীপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভা

Reporter Name / ৪২৩ Time View
Update : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা

আজ ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও দুর্নীতি দমন কমিশন, আঞ্চলিক কার্যালয়, গাজীপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ হাসান, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাজীপুর ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের প্রতিনিধিদ্বয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানান। অনুষ্ঠান শেষে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং একটি দুর্নীতিবিরোধী মানববন্ধন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়সহ বিভিন্ন শ্রেণীপেশার জনগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category