Headline :
গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা।

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।

Reporter Name / ৪৪৮ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।

গত ০১/০৯/২০২৩ খ্রিঃ তারিখ রাত ২২.৪০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চৌদ্দগ্রাম থানাধীন ০৩নং কালিকাপুর ইউপিস্থ দক্ষিণ ছপুয়া সাকিনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের ঢাকাগামী লেন সংলগ্ন ইসলামীয়া হোটেলের সামনে একটি জিএস ট্রাভেলস যাত্রীবাহী বাস যার রেজিঃ নং-যশোর-ব-১১-০২২১ দাঁড়িয়ে আছে। উক্ত বাসের সুপার ভাইজার বাসের দরজা সংলগ্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার জন্য অপেক্ষা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ০১/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত ২২.৪০ ঘটিকার সময় উল্লেখিত বাসটির সামনে পৌঁছা মাত্র ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ০২টি ট্রাভেল ব্যাগ দাড়িয়ে থাকা বাসের সুপার ভাইজার এর পায়ের কাছে রেখে দ্রুত পালিয়ে যায়। অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাসের সুপার ভাইজার আসামী মোঃ আল আমিন প্রকাশ লিটন(৪৩), পিতা-মোঃ বায়েজিদ আহম্মেদ, মাতা-মৃত শেফালী বেগম, সাং-আজুগড়া, পোঃ আজুগড়া, থানা-তেরখাদা, জেলা-খুলনাকে ০২টি ট্রাভেল ব্যাগে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করেন।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৫,তারিখ-০২/০৯/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৯(গ)/৪১ রুজু হয়।

বিশেষ প্রতিনিধি পংকজ বৈষ্ণব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category