Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

নাটোরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ১৩৯টি পুজা মন্ডপে আর্থিক উপহার।

Reporter Name / ৩৪৯ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১৩৯টি পুজা মন্ডপে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাসহ আর্থিক উপহার প্রদান করা হয়েছে। এসব পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকগণ এই অনুদান উপহার গ্রহণ করেন।

রোববার (২৮ সে্েটম্বর) বিকেলে শহরতলীর দত্তপাড়া এলাকায় নিজস্ব বাসভবনে এই আর্থিক উপহার প্রদান কার্যক্রমের আয়োজন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোঃ আবুল কাশেম। এসময় তারপক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের হাতে এই উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদি সাইবার দলের নাটোর জেলা কমিটির সাধারন সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদল যুগ্ম সম্পাদক তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল ইসলাম, এনএস সরকারী কলেজ ছাত্রদল শাখার সাবেক সাধারন সম্পাদক মীর হাবিব প্রমুখ।

এরআগে মোঃ আবুল কাশেম উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা বিনিময় করতে দেশের বাহির থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে এমন র্বাতা দিয়েছেন। একই সঙ্গে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়া নিরাপদ ও নিশ্চিন্তভাবে তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসব উদযাপন করতে বলেছেন। যাতে সারা দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ে। কারন বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এজন্য বেগম জিয়া ও তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক এমন প্রত্যাশা রেখে বিএনপি নেতা আবুল কাশেম বলেন, আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুন্ন রাখতে হবে। তারেক রহমান তার ৩১ দফার মধ্যেও তা উল্লেখ করেছেন। তাঁর নির্দেশনায় শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে আমরা বিএনপি পরিবার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category