Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২৯১ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

টানা পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বশেমুরকৃবি) দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে শুক্রবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ৮টি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘণ্টায় শেষ হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বশেমুরকৃবির ৬টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। ২০২৩-২৪ এর ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদনকারী পরীক্ষার্থী ৭৫ হাজার ১৭ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২০ জন।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে এ জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পরীক্ষার্থীগণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে আনন্দের সহিত পরীক্ষা দিতে পেরেছে। ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় বিভিন্ন রুটে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তৎপর ছিলেন বলেও তিনি জানান। এদিকে সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে এবং সশরীরে ভর্তি পরীক্ষা চলবে ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category