Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

গাজীপুরের কালীগঞ্জে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা :

গাজীপুরের কালীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার উৎস। এই দিনটি শুধু শোকের নয়, গর্বেরও দিন। মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়ার ইতিহাস বিশ্বের আর কোথাও নেই।” তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার ও দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা বহন করে। এই দিনটি সারা বিশ্বে বাংলা ভাষা ও বাঙালি জাতির গৌরব উজ্জ্বল করেছে।”

পরে শহিদ দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category