Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

রমজান উপলক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা ১৭ হাজার টাকা।

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা। 

রমজান উপলক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা ১৭ হাজার টাকা।

গাজীপুর, ১৭ ফেব্রুয়ারি: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের অধিক মূল্য আদায়ের অভিযোগে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর এক মামলায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী লাইসেন্স নবায়ন না করার অপরাধে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট চারটি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, রমজান মাসে যাতে সাধারণ ক্রেতারা স্বাভাবিক মূল্যে পণ্য কিনতে পারেন, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন। ভোক্তাদেরও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

কালীগঞ্জ বাজারের ক্রেতারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এতে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে পারবেন না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category