স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী ৩নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “জনাব তারেক রহমানের স্বপ্নযাত্রায়—সবার আগে বাংলাদেশ” শীর্ষক এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (গাজীপুর-৫) এ. কে. এম ফজলুল হক মিলন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. রফিজুল ইসলাম দর্জি, সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মো. মাহবুব হাসান সবুজ, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা গোলজার হোসেন মোল্লা, বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম দর্জি, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম মোড়ল, কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মোসাম্মৎ রাহিমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬, ফুলদী ৩নং ওয়ার্ডের আহ্বায়ক মো. মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নাজমুল হুদা ভূঁইয়া (নয়ন)।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. বাবলু শেখ, বিএনপি নেতা মোহাম্মদ আকবর হোসেন ভূঁইয়া, মো. শাহাদাত হোসেন ভূঁইয়া (খোকা), মো. মোনতাজ উদ্দিন শেখসহ বক্তারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে বিএনপির পক্ষে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।