Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাজীপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা। 

গাজীপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

গাজীপুর, ২০২৬ — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মশালাটি গতকাল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ আলম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওজাকিয়া সরোয়ার লিমা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইনানুগ দায়িত্ব পালন, নিরপেক্ষতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন এবং ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, গাজীপুর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান। তারাও নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

কর্মশালায় বক্তারা কালীগঞ্জ উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category