Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাজীপুর-৫ আসনে আজম খানের মনোনয়ন দাখিল এবং দোয়া মাহফিল।

Reporter Name / ৪৬২ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা 

গাজীপুর-৫ আসনের প্রার্থী আজম খান, গতকাল দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কালীগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের পর কালীগঞ্জ উপজেলা ‘জনতার দল’-এর কার্যালয়ে এক দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজম খান বলেন, “এই নির্বাচন কেবল একটি আসনের নয়—এটি দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনতার সরাসরি রায়। গত ৫৪ বছর ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে এবার মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।”

তিনি আরও যোগ করেন, “জনগণ আর মুখোশধারী রাজনীতি চায় না। তারা চায় সৎ, ন্যায়নিষ্ঠ এবং যোগ্য নেতৃত্ব। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়, তবে এই ভোটই প্রমাণ করবে—রাজনীতিতে গুণগত পরিবর্তন অনিবার্য।”

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আজম খান বলেন, “নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি এবং সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এখন সময়ের দাবি।”

বক্তব্য শেষে তিনি স্লোগান দেন: “চাঁদাবাজ ধান্দাবাজদের দিন শেষ, কলম দিয়ে লেখা হবে নতুন বাংলাদেশ।”

এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গাজীপুর-৫ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এই পরিবর্তনের অগ্রযাত্রায় তিনি আপসহীনভাবে জনগণের পাশে থাকবেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, আজম খানের এই বক্তব্য এবং উদ্যোগ স্থানীয় রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে, যা আগামী নির্বাচনের জন্য ব্যাপক আলোচনার সৃষ্টি করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category