প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
তারিখ: ১৮ ডিসেম্বর, ২০২৫
স্থান:গাজীপুর কালিগঞ্জ,
নাগরী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সোলায়মান সরকার গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে প্রচারিত এক ভিডিও ও সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, উক্ত সংবাদ ও ভিডিও প্রতিবেদনে তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে টাকা লেনদেনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওতে ধারণকৃত ঘটনাটি তার কোনও অফিসিয়াল বা সরকারি দায়িত্বসংক্রান্ত কার্যক্রমের অংশ নয়, বরং এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত আর্থিক লেনদেন ছিল, যা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে।
মোঃ সোলায়মান সরকার তার বিবৃতিতে বলেন, “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর এই তথ্য পরিবেশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আমার ব্যক্তিগত সম্মান, পেশাগত সুনাম এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, তিনি আইনানুগ সকল পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ প্রথাগত আইনি পদ্ধতিতে উত্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, তিনি সংবাদ মাধ্যমের কাছে সততা ও নীতির সাথে দায়িত্ব পালন এবং কোনো ঘটনা প্রকাশের আগে সত্যতা যাচাই করার অনুরোধ জানান।
প্রতিবেদক: সংবাদ বিবৃতি।