স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা :
নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঘোড়াশালে ২৬ জনের জরিমানা, ১ জনের কারাদণ্ড
স্থান: ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া এলাকা, কালীগঞ্জ, গাজীপুর।গাজীপুরের কালীগঞ্জের ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অদ্য ০৫/১০/২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাবা জাকিয়া সরওয়ার লিমা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে এ অভিযান চলাকালে মোট ২৬ জনকে জরিমানা করা হয় এবং ১ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পিকআপ, সিএনজি ও মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়।
বিচারিক কার্যক্রমে সহায়তা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলে প্রেরণ এবং জরিমানাকৃত গাড়ি কালীগঞ্জ থানার হেফাজতে দেওয়া হয়েছে।
আইনি পদক্ষেপের বিবরণ:
· মোট মামলা: ২৬টি
· মোট অর্থদণ্ড: ৫,৬০০ (পাঁচ হাজার ছয়শত) টাকা।
· কারাদণ্ড: ০১ জন।
আইনের ধারা অনুযায়ী মামলা:
· সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ২৩টি মামলায় ৪,৬০০ টাকা জরিমানা।
· একই আইনের ৯২ ধারায় ২টি মামলায় ১,০০০ টাকা জরিমানা।
· একই আইনের ৭৫ ও ৯২(২) ধারায় ০১টি মামলায় ০১ জনকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।