Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

জমি দখল, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশের শরণাপন্ন প্রবীণ নাগরিক।

Reporter Name / ৪৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:রাকিব ইসলাম, 

 

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান মৌজায় নিজের মালিকানাধীন ৬ একরেরও বেশি জমিতে জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ৬৮ বছর বয়সী প্রবীণ নাগরিক নেপাল চন্দ্র চক্রবর্তী।

গত ৩ আগস্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার বরাবর দায়েরকৃত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিন্দান মৌজায় ৬ একর ১২ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন তিনি। জমিগুলো গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নামজারি ও জমাভাগের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার নামে রেকর্ডভুক্ত হয়। তিনি নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করতেন।

অভিযোগে তিনি জানান, হঠাৎ করে ১ নম্বর বিবাদী বাসির আহম্মেদ তিনজন ব্যক্তির নামে জাল দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করেন। তিনি জমিতে গেলে বা অন্যত্রে জমি বিক্রির উদ্যোগ নিলে ওই ব্যক্তি এবং তার সহযোগীরা বাধা প্রদান করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একাধিকবার বসার প্রস্তাব দেওয়া হলেও বিবাদীরা কোনো কাগজপত্র দেখাননি বলে অভিযোগকারী দাবি করেছেন।

নেপাল চন্দ্র চক্রবর্তীর অভিযোগ, গত ২ আগস্ট বিকাল ৪টার দিকে ১নং বিবাদী বাসির আহম্মেদ, মোঃ আব্দুল, জসিম, ফালান চন্দ্র মন্ডল এবং অজ্ঞাত আরও ৪-৫ জন মিলে তার জমিতে স্থাপিত চারটি সিমেন্টের পিলার এবং মালিকানা সাইনবোর্ড ভেঙে ফেলে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।

লোকমুখে ঘটনার খবর পেয়ে জমিতে গিয়ে তিনি ঘটনার সত্যতা পান। বর্তমানে বিবাদীদের হুমকির কারণে তিনি জমি ভোগদখল করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরই তিনি থানায় এসে অভিযোগ করেন। জমির বিস্তারিত তফসিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধ গাজীপুর অঞ্চলে একটি অন্যতম সামাজিক সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত ও দ্রুত পদক্ষেপে এ ধরনের অভিযোগগুলোর যথাযথ সমাধান নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category