Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে গাজীপুরেরপুবাইল নৌকা ভ্রমন।

Reporter Name / ৪৪২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি “রাকিব ইসলাম. 

স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে গাজীপুরের পূবাইলে আয়োজন করা হলো এক আনন্দঘন নৌকা ভ্রমণের। এই ব্যতিক্রমধর্মী আয়োজনের নেতৃত্ব দেন দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি সাংবাদিক রবিউল আলম। শনিবার (২ আগস্ট) দুপুরে পূবাইলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিল ও খালপথে এই নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সমাজকর্মী ও নানা শ্রেণিপেশার মানুষ। ভ্রমণ চলাকালে নৌকার ভেতরে চলতে থাকে সংগীত, কবিতা, আড্ডা, স্মৃতিচারণা ও মতবিনিময়। ছিল হালকা নাস্তার ব্যবস্থাও। অংশগ্রহণকারীরা জানান, সাংবাদিকতার ব্যস্ত ও চাপে ভরা জীবনে এমন আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয় এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়ায়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও হাতিয়ার। তাই সময়ের দাবিতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অপরিহার্য। সাংবাদিক রবিউল আলম বলেন,এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পারস্পরিক বন্ধন দৃঢ় করে। এমন আয়োজন নিয়মিত হলে পেশাগত কাজ আরও গতিশীল হবে। নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক যুগান্তরের টঙ্গী প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, দৈনিক মানবকণ্ঠের পূবাইল প্রতিনিধি রফিকুল ইসলাম, আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি নাঈমুল হাসান, দৈনিক ঢাকা টাইমস এর রাজিব হোসেন, দৈনিক দেশবর্তমানের মোঃলিটন মিয়া , চ্যানেল এস-এর ফয়সাল ভূঁইয়া, যুগ-যুগান্তরের শাহীন সরকার, দেশান্তরের আসিফ রায়হান, জনতার সময়ের জাহিদ হাসান,দৈনিক যুগান্তর স্বজন স্বজন সমাবেশ পূবাইল শাখার উপদেষ্টা গৌতম চন্দ্র দাস,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,প্রচার সম্পাদক ফেরদৌস মিয়া প্রমুখ। সাংবাদিকতা রাকিব ইসলাম মাতৃ জগত।  ক্লান্তিকর জীবনের ফাঁকে এমন নির্মল আয়োজন কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং আন্তরিকতা তৈরি করে। অংশগ্রহণকারীদের মতে, এই নৌকা ভ্রমণ হয়ে থাকবে স্মরণীয় ও অনুপ্রেরণামূলক এক মুহূর্ত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category