Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

Reporter Name / ৪৭৮ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : আমিনুর রহমান ইমতিয়া

গাজীপুরে টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানার উৎপাদন কার্যক্রম চালানোর দাবিতে শনিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের দাবি, তাদের গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পরিশোধ না করায় এবং কারখানা বন্ধ থাকায় তারা আন্দোলন করছেন। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগের সম্মুখীন হতে হয়।

শ্রমিকরা জানান, মালিক পক্ষ তাদের বেতন পরিশোধ না করায় তারা এই প্রতিবাদে নেমেছেন। টিএনজেড গ্রুপ কর্তৃপক্ষ এক জরুরি নোটিশে জানায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে এবং বেতন পরিশোধের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়।

গাজীপুরের শিল্প পুলিশের পরিদর্শক জানান, প্রায় ১,২০০ শ্রমিক মহাসড়কে অবস্থান করছেন। আগের সময়সীমার মধ্যে বেতন পরিশোধ করা হয়নি, তবে আগামী নভেম্বরের ২০ তারিখে অক্টোবর মাসের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময়, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category