Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

রাষ্ট্র সংস্কারের ৩১দফা নিয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে ছাত্রদল।

Reporter Name / ৪৫৫ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধ :মোবারক হোসেন

গাজীপুর মহানগরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে কেন্দ্রীয় ছাত্রদল ও গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা কেমন ছাত্র রাজনীতি চান, ক্যাম্পাসের পরিবেশ কেমন হতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষায় কীভাবে কাজ করা যাবে। শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন, যার ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।

মতবিনিময়ে দাবি করা হয়, কলেজে গবেষণাগার স্থাপন, ডিবেটিং ক্লাব চালু, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের। তারা সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এস এম আবু জাফর, জয়েন সেক্রেটারি এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জান শুক্কর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, এবং সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল।

সর্বশেষ, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং সুশৃঙ্খল, সুন্দর আগামীর ছাত্রসমাজ গড়ে তুলার অঙ্গিকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category