Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

গাজীপুরের শ্রীপুরে এক রাতে পাঁচটি কবরের কঙ্কাল চুরি।

Reporter Name / ৪৮১ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার :পারভেজ মিয়া

গাজীপুরের শ্রীপুরে এক রাতে পাঁচটি কবরের কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে, তেলিহাটি ইউনিয়নের প্রামানিক বাড়ির পারিবারিক কবরস্থানে। সেখানে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম রাজিব জানান, শনিবার সকালে তিনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মাটি খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। পরে স্বজনদের খবর দিলে তারা এসে নিশ্চিত হন যে, কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলো আলী হোসেন, হালিমা, শাহজাহান, তনয় খান, এবং আবুল হোসেন ডলারের কবর থেকে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, মৃধা বাড়ির পারিবারিক কবরস্থান থেকেও তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। দুই পরিবারের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category