Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কালীগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় সম্মাননায় দাফন।

Reporter Name / ৪০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:মো. পারভেজ মিয়া

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন কমান্ডার গত বুধবার বিকেল চারটার সময় ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস লড়াই করেছিলেন। মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে সুলতান উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে সঙ্গে দাফন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি ও থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

মরহুমের ছোট ভাই এ কে এম ফিরোজ শাহ জানান, স্বাধীনতার পূর্বে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে গাজীপুর-নরসিংদী অঞ্চলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার পর তিনি সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতান উদ্দিন কমান্ডারকে একুতা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category