Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরির মালামায় আটক ৫।

Reporter Name / ৪০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক তৈরির কারিগর স্টেনলি কস্তা ও পেশাদার মাদক বিক্রেতা খোকন ভূঁইয়াসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ১২ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও চুরির মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতের অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ালিয়া এলাকা থেকে স্টেনলি কস্তাকে আটক করে। তার বাড়ি থেকে চোলাই মদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। অপরদিকে, তুমলিয়া ইউনিয়নের পুন্যারটেক এলাকায় খোকন ভূঁইয়াকে আটক করার সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

চুরির মামলার তদন্তে মামুন খান @ আব্দুল্লাহ, সোহেল রানা ও মোহাম্মদ মজিবুর রহমান মিন্টুকে আটক করা হয়। তারা চোরাইকৃত মালামাল টঙ্গীপূর্ব থানার আমতলীস্থ একটি হার্ডওয়ারে বিক্রির কথা স্বীকার করে। পুলিশ ওই দোকান থেকে বিপুল পরিমাণ চুরি করা সামগ্রী উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতদের আদালতে পাঠানো হবে এবং কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category