Headline :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গাজীপুরে কালিগঞ্জে ভাষানিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে, হুমকির অভিযোগ। গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে মাটি কাটা ও ইভটিজিংয়ের দায়ে তিন মামলা, জরিমানা ও কারাদণ্ড। গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড। কালীগঞ্জের আওড়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৭ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা নাগরী ইউনিয়ন ভূমি অফিসে ইউএনডিপির তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু। গাজীপুরের কালীগঞ্জে বুরুলিয়া গ্রামের নিপুন ডি কস্তা কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

দীপ্ত টিভির তানজিল জাহান ইসলামকে হত্যায় বিএনপি নেতা রবিউল আলমের বাসায় ডিএমপির অভিযান।

Reporter Name / ৪৫০ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধি :

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট রোডে বিএনপি নেতা রবিউল আলমের বাসায় ডিএমপির অভিযান চালানো হয়, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। রবিউল ও তার পরিবার গতকাল থেকে বাইরে রয়েছেন। এই অভিযান হাতিরঝিলের ঘটনায় সংশ্লিষ্টতা খুঁজতে পরিচালিত হয়।

১০ অক্টোবর, মহানগর প্রজেক্টের একটি ফ্ল্যাটে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলামকে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ডেভেলপার কোম্পানি প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল, যার মালিক রবিউল আলম।

এই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যার মধ্যে রবিউলও রয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে: আব্দুল লতিফ, কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির এবং বাঁধন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে ডিএমপি সংবাদ সম্মেলন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category