Headline :
গাজীপুর কালিগঞ্জ উপজেলা বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ ক্লাব অফ ফুলদী। গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা। গাজীপুরের পূবাইলে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।  নাগরভোলায় আইশিন ফুডসে মোবাইল কোর্টের অভিযান, নানা অনিয়ম ধরা পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ। গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা। গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের। গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত এ.টি.এম. কামরুল ইসলাম।শাকিল কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

Reporter Name / ৪৭০ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধ :কাপাসিয়া

আজ ২০ মে ২০২৪ ইং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের অন্তর্গত নয়ানগর গ্রামের আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে জনতার বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ও মডিউল কমিউনিটি হাসপাতাল ও ক্যাফে পল্লী এর সৌজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের উদ্বুদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে ।

উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাহফুজ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য পেশ করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব মোফাজ্জল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি পারভেজ মোশারফ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ইমন, কোষাধ্যক্ষ রিজভী, ধর্মীয় সম্পাদক আরিফুল ইসলাম, তাছাড়া জনতার বন্ধু ফাউন্ডেশন এর রক্তদাতা ও উপদেষ্টা রাকিব হোসেন,আরো জনতার বন্ধু ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ উদ্দীন তাহার বক্তব্যে বলেন, জনতার বন্ধু ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা “মানব সেবায় সকলের ঊর্ধ্বে” এই স্লোগান কে সামনে রেখে ১৪ টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানব কল্যাণে নিয়জিত থেকে কাজ করে আসছি। উক্ত সংগঠন কাপাসিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫ বছর যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে আসছে। আমাদের প্রধান লক্ষ্য হলো কাপাসিয়া উপজেলা ও তথা সমগ্র বাংলাদেশে যেন কোন মুমূর্ষ রোগী রক্তের অভাবে মারা না যায় সেই লক্ষ্যে রক্তদাতা প্রস্তুত করে আসছে। তিনি আরো সকলের প্রতি আহ্বান জানান স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য। পরিশেষে তিনি উপস্থিত সকল শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, ও সংগঠনের সকল কমিটি সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category